Skip to content
Play to Communicate p2c

Autism Red-Flag Check

M-CHAT Screening

অটিজম রেড-ফ্ল্যাগ চেক

২ মিনিটে মাত্র ২৩ টি প্রশ্নের উত্তর দিয়েই জানুন আপনার শিশুর অটিজম রেডফ্ল্যাগ আছে কিনা?

আপনার অগ্রগতি০ / ২৩
01আপনার শিশু কি দোল খেতে বা হাঁটুর উপর বাউন্স করতে পছন্দ করে?

উদাহরণ: আপনার শিশু কি আপনার হাঁটুর উপর বসে লাফাতে আনন্দ পায়?

02আপনার শিশু কি অন্য শিশুদের প্রতি আগ্রহ দেখায়?

উদাহরণ: শিশু অন্য বাচ্চাদের খেলতে দেখে তাদের কাছে যেতে চায় বা তাদের খেলনা নিতে চায় কিংবা তাদের সাথে মিশতে চায়?

03আপনার শিশু কি সিঁড়ি বেয়ে উঠতে পছন্দ করে?

উদাহরণ: নিজে নিজে সিঁড়ি বেয়ে উঠার চেষ্টা করে?

04আপনার শিশু কি লুকোচুরি বা পিক-আ-বু খেলতে পছন্দ করে?

উদাহরণ: আপনি মুখ ঢাকলে কি হাসে বা খুঁজতে চেষ্টা করে?

05আপনার শিশু কি অভিনয় করে—যেমন ফোনে কথা বলা বা পুতুলের যত্ন নেওয়া?

উদাহরণ: খেলনা ফোন কানে নিয়ে কথা বলার ভান করে?

06আপনার শিশু কি কিছু চাইতে তর্জনী আঙুল দিয়ে দেখায়?

উদাহরণ: পানি চাইলে গ্লাসের দিকে আঙুল দিয়ে দেখায়?

07আপনার শিশু কি আগ্রহ বোঝাতে তর্জনী আঙুল দিয়ে দেখায়?

উদাহরণ: আকাশে প্লেন দেখলে আঙুল দিয়ে দেখায়?

08আপনার শিশু কি ছোট খেলনা সঠিকভাবে খেলতে পারে?

উদাহরণ: গাড়ি খেলনাটি ঠেলে চালায়, শুধু মুখে দেয় না?

09আপনার শিশু কি কোনো জিনিস এনে আপনাকে দেখায়?

উদাহরণ: একটি খেলনা আপনার কাছে এনে দেখায়?

10আপনার শিশু কি আপনার চোখের দিকে ১–২ সেকেন্ডের বেশি তাকায়?

উদাহরণ: আপনি ডাকলে আপনার চোখের দিকে তাকায়?

11আপনার শিশু কি শব্দে অতিরিক্ত সংবেদনশীল?

উদাহরণ: জোরে শব্দ হলে কান চেপে ধরে?

12আপনার শিশু কি আপনার হাসি দেখে হাসে?

উদাহরণ: আপনি হাসলে হাসি দিয়ে সাড়া দেয়?

13আপনার শিশু কি আপনাকে অনুকরণ করে?

উদাহরণ: আপনি হাততালি দিলে একই কাজ করে?

14আপনার শিশু কি নাম ধরে ডাকলে সাড়া দেয়?

উদাহরণ: নাম ধরে ডাকলে ঘুরে তাকায়?

15আপনি কোনো কিছুর দিকে দেখালে শিশু কি তাকায়?

উদাহরণ: খেলনার দিকে দেখালে সেদিকে তাকায়?

16আপনার শিশু কি হাঁটে?

উদাহরণ: নিজে নিজে হাঁটতে পারে?

17আপনি যেদিকে তাকান শিশু কি সেদিকে তাকায়?

উদাহরণ: আপনি জানালার বাইরে তাকালে একই দিকে তাকায়?

18আপনার শিশু কি মুখের কাছে অস্বাভাবিক আঙুল নড়াচড়া করে?

উদাহরণ: মুখের সামনে আঙুল নেড়ে খেলে?

19আপনার শিশু কি আপনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে?

উদাহরণ: আপনাকে ডাকতে বা টানতে চেষ্টা করে?

20আপনি কি কখনো ভেবেছেন আপনার শিশু বধির হতে পারে?

উদাহরণ: ডাকলেও সাড়া না দেওয়ায় এমন মনে হয়েছে?

21আপনার শিশু কি অন্যদের কথা বুঝতে পারে?

উদাহরণ: “এটা নিয়ে আসো” বললে বুঝে কাজটি করে?

22আপনার শিশু কি কখনো উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে থাকে বা ঘোরে?

উদাহরণ: ফাঁকা জায়গায় তাকিয়ে থাকে?

23আপনার শিশু কি কখনো উদ্দেশ্যহীনভাবে নির্লিপ্ততায় তাকিয়ে থাকে বা একই জায়গায় ঘোরে (Spinning)?

উদাহরণ: অপরিচিত কিছু দেখলে শিশু আপনার দিকে তাকায় বা অবাক হয়।

আরও ২৩টি প্রশ্নের উত্তর দিন

কীভাবে উত্তর দেবেন?
শিশুর সাধারণ আচরণ বিবেচনা করে প্রতিটি প্রশ্নে “হ্যাঁ” অথবা “না” বেছে নিন। কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করা হবে না।
গুরুত্বপূর্ণ তথ্য

এই স্ক্রিনিং ব্যবহার করে আপনি ঘরে বসেই জানতে পারবেন আপনার শিশুর মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের সম্ভাব্য ঝুঁকি বা কিছু লক্ষণ আছে কিনা (to assess risk for autism spectrum disorders)। এটি ১৬–৩০ মাস বয়সী শিশুদের জন্য প্রযোজ্য।

প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্ক্রিনিংটি শেষ করতে পারবেন। প্রাপ্ত স্কোর অনুযায়ী পরবর্তী পদক্ষেপ সম্পর্কে নির্দেশনা পাবেন। এখনই নিচের প্রশ্নগুলোর “হ্যাঁ” অথবা “না” উত্তর দিয়ে শুরু করুন।

মনে রাখবেন: এটি কোনো রোগ নির্ণয়কারী টুল নয় কিংবা অন্যান্য অ্যাসেসমেন্টের বিকল্প নয়। কোনো বিভ্রান্তি বা উদ্বেগ থাকলে উপযুক্ত চিকিৎসক কিংবা থেরাপিস্টের শরণাপন্ন হওয়ার পরামর্শ রইল।

টেস্ট সম্পর্কে বিস্তারিত রেফারেন্স দেখুন